শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১০ জুন ২০২৬। ৩:২০:৪৯ এএম

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রিয় ফুটবল দল ব্রাজিলের পতাকা আমগাছে টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ভাটভাউর এলাকায় তাছনূভা ফিলিং স্টেশনের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল মিয়া একটি এসএস পাইপের সাহায্যে আমগাছে ব্রাজিলের পতাকা টানানোর চেষ্টা করছিলেন। এ সময় পাইপটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফয়সাল মিয়া সদর উপজেলার ভাটভাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সারাদেশ | ১০ জুন ২০২৬

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Update Time : ০৩:২০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬