মানিকগঞ্জে বাংলাদেশ জাসদের কাউন্সিলে সভাপতি সাজু ও সাধারণ সম্পাদক ইমন চৌধুরী নির্বাচিত
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬। ৯:০৬:৫৪ এএম
মানিকগঞ্জ জেলায় বাংলাদেশ জাসদের কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি মোঃ শাহজাহান আলী সাজু, সাধারণ সম্পাদক ইমন চৌধুরী নির্বাচিত।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় সাংস্কৃতিক বিপ্লবী সংঘ-(সাবিস) মিলনায়তনে বাংলাদেশ জাসদ মানিকগঞ্জ জেলা কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাকসুর সাবেক জিএস ডা.মুশতাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য জননেতা করিম সিকদার, আনোয়ারুল ইসলাম বাবু,বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সদস্য ডা. সরদার ফারুক, মো.আরজু মিয়া, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সংসদের সভাপতি গৌতম শীল। সভা পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ইমন চৌধুরী।
সভায় সর্ব সম্মনিতে মো.শাহজাহান আলী সাজুকে সভাপতি ও ইমন চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মুশতাক হোসেন বলেন বাংলাদেশ জাসদ আন্দোলন সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন। জনবিরোধী মার্কিন বানিজ্য চুক্তি বাতিল করতে হবে।তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যে কমাতে হবে। তা নাহলে সরকারকে এর খেসারত দিতে হবে।
সারাদেশ | ১৫ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে বাংলাদেশ জাসদের কাউন্সিলে সভাপতি সাজু ও সাধারণ সম্পাদক ইমন চৌধুরী নির্বাচিত





















