মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নানা আয়োজনে মানিকগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬। ৫:৪০:২৯ এএম

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানিকগঞ্জে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে মহড়া পরিচালনা করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য— ‘আমরা শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার, বাসিরা সুলতানা ও মো. শায়খ শিহাব উদ্দীন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নুর, মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া, সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দীন।

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর এ দিবসে গুরুত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সারাদেশ | ১৩ অক্টোবর ২০২৬

নানা আয়োজনে মানিকগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

নানা আয়োজনে মানিকগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Update Time : ০৫:৪০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬