বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানিকগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
Reporter Name
- প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬। ১:২৫:৩০ পিএম
মানিকগঞ্জের দৌলতপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে শহীদ শিকার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের র্খোদ্দ মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শহীদ শিকদার একই এলাকার মৃত শমসের শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে চড়ে কাজ করছিলেন শহীদ শিকদার। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গে থাকা অন্য কৃষকরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ বাড়িতে যাওয়ার আগেই স্বজনরা তার মরদেহ দাফন করে ফেলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সারাদেশ | ১৩ জুলাই ২০২৬
মানিকগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :






















