শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে পহেলা বৈশাখে স্বরলিপি সংগীত নিকেতনে বর্ষবরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬। ১১:৩১:৫১ এএম

মানিকগঞ্জে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণিল বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কালিবাড়ি এলাকায় স্বরলিপি সংগীত নিকেতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের পরিচালক কামাল আহমেদ কমল।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী নাছরিন আহমেদ, এস এ হালিম, ছবি চ্যাটার্জি, অ্যাডভোকেট খোরশেদ আলম এবং তবলা বাদক শ্যামল কর্মকারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বৈচিত্র্যময় পরিবেশনায় দর্শক-শ্রোতারা নববর্ষের আনন্দে মেতে ওঠেন।
আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ ধরনের আয়োজন করা।

সারাদেশ | ১৫ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে পহেলা বৈশাখে স্বরলিপি সংগীত নিকেতনে বর্ষবরণ উৎসব

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে পহেলা বৈশাখে স্বরলিপি সংগীত নিকেতনে বর্ষবরণ উৎসব

Update Time : ১১:৩১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬