শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নানা আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৯ মে ২০২৬। ৬:২৪:৫৪ এএম

মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের কালিবাড়ি এলাকায় স্বরলিপি সংগীত নিকেতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবিগুরুর স্মৃতিচারণ, রবীন্দ্র সংগীত পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বরলিপি সংগীত নিকেতনের পরিচালক কামাল আহমেদ কমল। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাসরিন আহমেদ। তার পরিবেশিত রবীন্দ্র সংগীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

পাশাপাশি আরো গান পরিবেশন করেন, সাইদা রহমান, নিকুঞ্জ মিত্র, বসির উদ্দিন, ছবি চ্যাটার্জি, সাইফুল ইসলাম, মল্লিকা কর্মকার, সুক্তির কর্মকার, সম্পতি দাস, বিদিতা চৌধুরী। এছাড়াও সুজন আহমেদ, নিরু মিত্র, মন্দিরা সিবেন ভট্টাচার্য, তবলাবাদক প্রতুল রায়, এ্যাড. বজলুল রহমান, দুতারাবাদক ফরিদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব। তার সাহিত্য, সংগীত ও দর্শন আজও বাঙালির জীবন ও সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রচর্চা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
এসময় সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি, সংগীতপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাদেশ | ৯ মে ২০২৬

মানিকগঞ্জে নানা আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে নানা আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন

Update Time : ০৬:২৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬