শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আব্দুল আলীমকে স্বরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬। ৫:৩৯:৩০ এএম

মরমী লোকসংগীত সম্রাট আব্দুল আলীমের ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধায় শহরের কালীবাড়ি এলাকায় স্বরলিপি সংগীত নিকেতনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আব্দুল আলীমের সংগীত ও বাঙালির সাংস্কৃতিক জীবনে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।
বিশিষ্ট কন্ঠশিল্পী বশির উদ্দিন মাস্টারের সহযোগিতায় আলোচনা পর্বে বক্তব্য দেন মোশাররফ হোসেন ।
বক্তারা বলেন, আব্দুল আলীম বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সৃষ্টিকর্ম আজও বাঙালির চিন্তা, চেতনা ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে চলেছে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নাছরিন আহমেদ, মিম বাউল, বসির মাস্টার, আবু হাসান, ইউনুস আলী বেলা আজাদ, খবির আহমেদ সৈকত, জামাল হোসেন, আইভি রহমান। এছাড়াও তবলায় ছিলেন নিরু মিত্র, শ্যামল কর্মকার। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানে সৃষ্টি হয় আবেগঘন ও মনোমুগ্ধকর পরিবেশ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট সংগঠক কামাল আহমেদ কমল।
আয়োজকরা জানান, আব্দুল আলীমের সৃষ্টিশীলতা ও অসাম্প্রদায়িক মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগীতপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ | ৬ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আব্দুল আলীমকে স্বরণ

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৫:৩৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬