শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ডিআইসিই প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ ২০২৬। ১২:৩২:৫০ পিএম

প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে মানিকগঞ্জে “ডিজএ্যাবিলিটি ইনক্লুসিভ সিভিক এনগেজমেন্ট (ডিআইসিই)” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার হলরুমে সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইডি) এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন এবং সঞ্চালনা করেন সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জয়া মারীয়া পেরেরা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন এবং টিটিসি, মানিকগঞ্জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নূর অতএব আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম। পরে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আক্তার হোসেন। এ সময় সিডিডির প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ফান্ড রাইজিং ম্যানেজার জর্জ সরকার এবং বি-স্ক্যানের সহকারী সমন্বয়কারী (অর্থ ও প্রশাসন) মো. কাওসার খান উপস্থিত ছিলেন।
জানা যায়, সিএসআইডি, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)-এর যৌথ উদ্যোগে “নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)” কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত এ প্রকল্পের কার্যক্রম চলবে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে জার্মানির GFA Consulting Group GmbH এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।
প্রকল্পটির লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের সমাজে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের সদস্যসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন এবং প্রকল্প বাস্তবায়ন বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।
প্রকল্পের আওতায় মানিকগঞ্জ পৌরসভায় ৪৩৮ জন সরাসরি এবং ১,০২০ জন পরোক্ষভাবে উপকৃত হবেন বলে জানানো হয়।

সারাদেশ | ২৯ মার্চ ২০২৬

মানিকগঞ্জে ডিআইসিই প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে ডিআইসিই প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Update Time : ১২:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬