মানিকগঞ্জে ট্রাক চাপায় এনজিওকর্মী নিহত
- প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬। ১:১৭:২১ পিএম
মানিকগঞ্জের হরিরামপুর-বলড়া সড়কের পিপুলিয়া এলাকায় ট্রাকচাপায় মিজানুর রহমান নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে পিপুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত মিজানুর রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা গণকল্যাণ ট্রাস্টে কর্মরত ছিলেন। তিনি ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এলাকায় অফিসের দায়িত্ব পালন শেষে শিবালয় উপজেলার টেপরা নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যেই প্রাণঘাতী এই দুর্ঘটনার শিকার হন।
খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সারাদেশ | ৬ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে ট্রাক চাপায় এনজিওকর্মী নিহত

























