শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল ২০২৬। ৮:৪৮:০৪ এএম

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন।
দুই দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
উপজেলা প্রশাসন, মানিকগঞ্জ সদর-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সারাদেশ | ৮ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৮:৪৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬