মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত 

Reporter
নিজস্ব প্রতিবেদক: নুসরাত জাহান তনিমা:
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে ২০২৬। ৮:৫৪:৪৮ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা।

রোববার (২৪ মে) বেলা ১১টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে ইসলামী ব্যাংক মানিকগঞ্জের গ্রাহকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নিয়ে ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন গ্রাহক ইঞ্জিনিয়ার মোসলিম উদ্দিন, মো. হুমায়ুন কবির, মোহাম্মদ জাহিদুর রহমান ও মোহাম্মদ বাবুল মিয়া।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের অন্যতম বৃহৎ ইসলামী ধারার ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা অভিযোগ করেন, একটি মহল ব্যাংকটিকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে ব্যাংকটিকে রক্ষা করতে দেশের বিপুল সংখ্যক গ্রাহক ঐক্যবদ্ধ রয়েছেন বলেও তারা উল্লেখ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন তারা। একই সঙ্গে ব্যাংককে ঘিরে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে গ্রাহকরা সচেতন রয়েছেন বলেও জানান।

বক্তারা বরেন,ব্যাংক খেকো এস আলমের সাথে নতুন করে কিছু ক্ষমতাশালী লোকজন যোগাযোগ করে আবার ইসলামী ব্যাংক সহ ব্যাংক সেক্টর কে গ্রাস করার কুমতলবে যড়যন্ত্র করে যাচ্ছে। দেশ প্রেমিক জনগন যে কোন মূল্যে এ যড়যন্ত্র রুখে দিবে।ব্যাংক গ্রাসকারী নতুন এসব এস আলমদের বাংলাদেশে ঠাই হবে না।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের স্থিতিশীলতা ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সারাদেশ | ২৪ মে ২০২৬

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত 

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত 

Update Time : ০৮:৫৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬