শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে আলোকিত পাঠাগারের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৩১ মে ২০২৬। ৯:১৭:৩০ এএম
“প্রতিটি পরিবার ও মহল্লা থেকে মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা সম্ভব হবে না।”
রোববার (৩১ মে) “বই পড়ি, কলম ধরি—মাদকমুক্ত সমাজ গড়ি” প্রতিপাদ্যে সদর উপজেলার অরঙ্গবাদে আলোকিত পাঠাগারের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাজী সাহেরা আনোয়ারা শাম্মী শের।
সকালে অরঙ্গবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অরঙ্গবাদ আলোকিত পাঠাগারের সভাপতি প্রভাষক মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শাম্মী শের বলেন, মাদক সেবনের ফলে সমাজে আইনশৃঙ্খলার অবনতি ঘটে, পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ে এবং সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আলোকিত পাঠাগারের উপদেষ্টা কাজী ইকবাল হোসেন, আব্দুর রশিদ, পাঠাগারের সহ-সভাপতি মোশতাক মোল্লা ও আসাদুজ্জামান মিলটন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আউয়াল (মোবাশ্বির), আবাবিল মোল্লা, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ বাছিরুল ইসলাম সঞ্চয়, দপ্তর সম্পাদক মো. ইমান আলীসহ সংগঠনের সদস্য, এলাকার যুবক-তরুণ এবং প্রবীণ সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সামাজিক ও পারিবারিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা তরুণ সমাজকে বই পড়া, খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মাদকমুক্ত, শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সারাদেশ | ৩১ মে ২০২৬

মানিকগঞ্জে আলোকিত পাঠাগারের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে আলোকিত পাঠাগারের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

Update Time : ০৯:১৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬