মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে আধুনিক ডাকবাংলোর সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিমান মন্ত্রী রিতা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬। ৮:৪৭:৫৮ এএম

মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে নির্মাণাধীন আধুনিক ডাকবাংলোর উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলায় ছয়তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা ডাকবাংলোর পঞ্চম ও ষষ্ঠ তলা সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাছান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ডাকবাংলো সম্পূর্ণ হলে জেলার সরকারি অতিথি ও ভ্রমণকারীদের জন্য উন্নতমানের আবাসন সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি জেলার পর্যটন খাতের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ | ২৮ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে আধুনিক ডাকবাংলোর সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিমান মন্ত্রী রিতা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৮:৪৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬