মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের অনন্য স্থাপত্য ওয়াসি মহল,  জানালাবিহীন দরগার আলোয় ফুটে উঠেছে স্থাপত্যের সৌন্দর্য

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬। ৫:১০:০৪ এএম

মানিকগঞ্জ শহরের হিজুলি এলাকায় দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য—‘ওয়াসি মহল’। ৫২ হাজার ইট দিয়ে গড়া এই দরগায় নেই কোনো জানালা। সূর্য ও চাঁদের আলো দিনরাত ভেতরে ছড়িয়ে দেয় মুগ্ধতা। সরেজমিনে গিয়ে দেখা যায়,  চারপাশে ঘন গাছপালা, আর ভেতরে নান্দনিক কারুকাজে ফুটে উঠেছে স্থাপত্যের সৌন্দর্য।২ হাজার ২৮০ বর্গমিটার জায়গাজুড়ে ২৪ ফুট উচ্চতার এই স্থাপনাটি দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন।

খোঁজ নিয়ে জানা যায়, স্থপতি শরীফ উদ্দিন আহমেদ দুই দশকের অভিজ্ঞতা নিয়ে কাজ করেছেন এই প্রকল্পে। তাঁর ভাষ্য, পাট দিয়ে প্লাস্টিক তৈরি করে আলোড়ন সৃষ্টিকারী বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান এ দরগাহর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। তাঁর পারিবারিক সমাধিসৌধ তৈরির ইচ্ছা থেকেই এই উদ্যোগ। নকশায় অনুপ্রেরণা এসেছে সুলতানি আমলের মসজিদ ও দরগাহ থেকে—যেমন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ বা নয় গম্বুজ মসজিদ।

জানা গেছে, ড. মোবারক আহমদ খান বাংলাদেশের একজন খ্যাতনামা বিজ্ঞানী, যিনি পরিবেশবান্ধব জুট-ভিত্তিক বায়োপলিমার “সোনালী ব্যাগ” উদ্ভাবন করে আন্তর্জাতিকভাবে আলোড়ন তুলেছেন। তিনি  বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন।

ভেতরে গিয়ে দেখা যায়, ছাদের ওপর থেকে ঝুলে আছে সিলিন্ডার আকৃতির ১৬টি কাঠামো। ঠিক নিচেই সাদা মার্বেল পাথরে গড়া তিনটি কবর। আলো যেন আসমান থেকে নেমে এসে সিলিন্ডারের ভেতর দিয়ে সমাধির ওপর পড়ছে। অর্ধগোলাকৃতির দেয়াল তৈরি হয়েছে স্থানীয় পলিমাটি দিয়ে বানানো ইটে। ভেতরের গরম বাতাস বের হয়ে যেতে পারে ইটের ফাঁকে রাখা ছোট ছোট ছিদ্র দিয়ে। প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য খোলা থাকে, আর নকশাদার পাঞ্চের কারণে দরজা বন্ধ থাকলেও আলো-বাতাস ভেতরে প্রবেশ করে।

স্থানীয়রা জানান, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এর সুনাম। ইতালির ‘ইউনিভার্সিটি অব ফ্লোরেন্স’ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে এই দরগাহ বিশেষ্যত্য নিয়ে। বিশ্বের নামী জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে গবেষণা। ২০২৪ সালে স্থাপত্যে মর্যাদাপূর্ণ RIBA International Award for Excellence পেয়েছে এই সমাধি।

সারাদেশ | ২৯ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জের অনন্য স্থাপত্য ওয়াসি মহল,  জানালাবিহীন দরগার আলোয় ফুটে উঠেছে স্থাপত্যের সৌন্দর্য

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৫:১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬