মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২৬। ৭:২০:৩১ এএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী বেগম সাহেরা হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (২০ মে) উপজেলার খিরাই পাচুরিয়া গ্রামে খন্দকার দেলোয়ার হোসেনের কবরের পাশে শায়িত সাহেরা হোসেনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া, কুরআন খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৭ সালের এই দিনে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম সাহেরা হোসেন ইন্তেকাল করেন। মৃত্যুর পর তাকে স্বামী খন্দকার দেলোয়ার হোসেনের কবরের পাশেই দাফন করা হয়।
দেলোয়ার-সাহেরা দম্পতির বড় ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, “আমরা প্রতিবছরই মায়ের মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করে থাকি। তার আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চাই।”

সারাদেশ | ২০ মে ২০২৬

বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৭:২০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬