রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাবেশিকফো’র যুগ্ম মহাসচিব মনোনীত হলেন সাটুরিয়ার প্রভাষক মোহাম্মদ আব্দুল আউয়াল
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬। ১২:৪৯:২৮ পিএম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের কৈজুরী গ্রামের শিক্ষাবিদ প্রভাষক মোহাম্মদ আব্দুল আউয়াল বাংলাদেশ বেসরকারি শিক্ষক–কর্মচারী ফোরাম (বাবেশিকফো) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে মনোনীত হয়েছেন। “১৯ এপ্রিল বাংলাদেশ বেসরকারি শিক্ষক–কর্মচারী ফোরাম (বাবেশিকফো) লিখিতভাবে বিষয়টি নিশ্চিত করে।”
তিনি ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন দায়িত্বশীল ও সুনামধন্য প্রভাষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন।
নবমনোনীত যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “এই দায়িত্ব আমাকে আরও অনুপ্রাণিত করবে দেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য। শিক্ষক–কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যেতে চাই।”
তার এই অর্জনে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন
সারাদেশ | ২৪ এপ্রিল ২০২৬
বাবেশিকফো’র যুগ্ম মহাসচিব মনোনীত হলেন সাটুরিয়ার প্রভাষক মোহাম্মদ আব্দুল আউয়াল
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :





















