পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছে আইন সেবাদানকারী প্রতিষ্ঠান সাদিক এন্ড কাউন্সেল ল’ ফার্ম
- প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬। ৫:২১:৩৩ এএম
আস্থা অর্জন, পেশাগত সততা ও দায়িত্বশীলতার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছে আইনি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘সাদিক এন্ড কাউন্সেল ল’ ফার্ম’। আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটি তাদের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস. এম. মোস্তাফিজুর রহমান শিবলী সাদিক।
তিনি জানান, ২০২১ সালের ১ অক্টোবর খুব সীমিত পরিসরে প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করেছিল। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি আয়কর, মূল্য সংযোজন কর (VAT), কোম্পানি ও কর্পোরেট আইন, ব্যবসায়িক আইনি পরামর্শ এবং আদালতকেন্দ্রিক লিটিগেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি সেবা সফলতার সাথে প্রদান করে আসছে।
পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান আইনজীবী অ্যাডভোকেট এস. এম. মোস্তাফিজুর রহমান শিবলী সাদিক বলেন, “একজন আইনজীবী ও উদ্যোক্তা হিসেবে আমার উপলব্ধি হলো—একটি প্রতিষ্ঠান তৈরি করা যতটা কঠিন, তার চেয়েও কঠিন মানুষের আস্থা অর্জন করা। আইন শুধু আদালতের কাঠগড়া কিংবা বইয়ের পাতায় সীমাবদ্ধ কোনো বিষয় নয়; নাগরিকের অধিকার, ব্যবসা ও পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও এর গভীর ভূমিকা রয়েছে।”
তিনি আরও বলেন, “পঞ্চম বর্ষপূর্তি আমাদের জন্য একটি মাইলফলক, তবে এটি কোনো সমাপ্তি নয়। আগামী দিনে সাদিক এন্ড কাউন্সেল ল’ ফার্মকে আরও আধুনিক, পেশাদার, গবেষণানির্ভর ও প্রযুক্তিনির্ভর আইনি সেবা প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে, যার নামের সঙ্গে পেশাগত সততা, দক্ষতা ও আস্থার একটি সুনির্দিষ্ট পরিচয় থাকবে।”
বর্ষপূর্তির এই বিশেষ মুহূর্তে তিনি প্রতিষ্ঠানের সকল ক্লায়েন্ট, সহকর্মী, আইনজীবী, শুভানুধ্যায়ী এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সংবাদমাধ্যমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। “আস্থার সঙ্গে আইনসেবা, দায়িত্বের সঙ্গে পেশা, সততার সঙ্গে পথচলা”—এই অঙ্গীকারকে সামনে রেখে আগামী দিনে পথচলার জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সারাদেশ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছে আইন সেবাদানকারী প্রতিষ্ঠান সাদিক এন্ড কাউন্সেল ল’ ফার্ম






















