বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ব্র্যাকের উদ্যোগে খামারিদের নিয়ে গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন ২০২৬। ৭:০২:২২ এএম

খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি ও আয় বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সমতুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজনকভাবে খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান ও উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল সম্পর্কেও পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, গবাদিপশু পালনকে আরও আধুনিক ও লাভজনক করতে খামারিদের হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া খামারিরা এমন উদ্যোগের জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সারাদেশ | ১৫ জুন ২০২৬

নারায়ণগঞ্জে ব্র্যাকের উদ্যোগে খামারিদের নিয়ে গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৭:০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬