মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট ২০২৬। ১১:০০:২৪ এএম

নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের গৌরবময় ২০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান করা হয়েছে। গত শনিবার (২২ আগস্ট) রাজারবাগ  পুলিশ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সভাপতি ও ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন গাজীপুরের পুলিশ সুপার জসিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন আহমদ,

সাধারণ সম্পাদক শামীমা পারভীনসহ ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ দুই দশকের কর্মময় পথচলা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত অঙ্গীকারকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা উচিৎ।

এসময় সাবেক ও বর্তমান সদস্যরা তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাদের মিলনমেলায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সারাদেশ | ২৩ আগস্ট ২০২৬

নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি উদযাপন

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ১১:০০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬