নাগরিক টিভির সাংবাদিক আবেদের মায়ের মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক
- প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর ২০২৬। ২:৩৫:৩৫ এএম
হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নাগরিক টেলিভিশনের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আবিদ হাসান আবেদের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জের সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মী আবিদ হাসান আবেদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। মায়ের স্নেহ, মমতা ও ভালোবাসার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
সারাদেশ | ২১ অক্টোবর ২০২৬
নাগরিক টিভির সাংবাদিক আবেদের মায়ের মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক




















