শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

মো: আতিকুর রহমান
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬। ১২:০৫:৪৭ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখের প্রথম প্রহর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে শুরু হয় নববর্ষকে বরণ করার নানা অনুষ্ঠান, বৈশাখী শোভাযাত্রা,গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা ও সাংস্কৃতিক আয়োজন। নতুন বছরের আনন্দকে ঘিরে সকাল থেকেই স্থানীয়দের মুখে ছিল উৎসবের আমেজ।

উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই বৈশাখী শোভাযাত্রা অংশ নেন। বৈশাখী শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিন সকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ছিল লাঠি খেলা, বাংলা ঐতিহ্যের নানা ধরনের পরিবেশনা। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজন ছিলো ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ, গ্রামীণ হস্তশিল্পের পণ্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, “বাঙালির জীবনে পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণ। সকল ভেদাভেদ ভুলে নতুন বছরে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে আমাদের কাজ করতে হবে।

সারাদেশ | ১৪ এপ্রিল ২০২৬

দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

Update Time : ১২:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬