বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে ব্র্যাকের উদ্যোগে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন ২০২৬। ৩:২৮:৪৩ এএম

খামারিদের দক্ষতা বৃদ্ধি ও গবাদিপশু পালনের মাধ্যমে আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া এলাকায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন ) অনুষ্ঠিত এ প্রশিক্ষণে এলাকার ৩০ জন খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডা. জয় ও ডা. রেদোয়ান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার ফরহাদ আকন্দ, AISP ইসমাইল ও শরিফুল।
প্রশিক্ষকরা খামারিদের বাস্তব সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন এবং উৎপাদন বৃদ্ধি ও খামার ব্যবস্থাপনায় কার্যকর বিভিন্ন কৌশল সম্পর্কে পরামর্শ দেন। এ সময় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাভী পালনের মাধ্যমে কীভাবে খামারিরা লাভবান হতে পারেন সে বিষয়েও বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া খামারিরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের দক্ষতা উন্নয়নে সহায়তার জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সারাদেশ | ১৩ জুন ২০২৬

দৌলতপুরে ব্র্যাকের উদ্যোগে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৩:২৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬