দৌলতপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত
- প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট ২০২৬। ১২:১৯:০২ পিএম
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেরুবা পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মঈজ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ নুরুল ইসলাম (কুন্টু),মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য লোকমান হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুস ছালাম,মহিলা দলের সাধারন সম্পাদক শেফালী বেগম,দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সালমান খান, সহ-সভাপতি নুরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ আতিকুর রহমান,সাবেক সভাপতি শাহআলম সহ বীর মুক্তিযোদ্ধা,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সারাদেশ | ৫ আগস্ট ২০২৬
দৌলতপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

























