দৌলতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন ও পুরস্কার বিতরণ
- প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট ২০২৬। ১০:২৯:২৬ এএম
“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার মাসুদুর রহমান সজিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,সরকারী পিএস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মফিজুল ইসলাম,ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ আলেক মিয়া,দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সালমান খান,সহ সভাপতি নুরুল ইসলাম,সাবেক সভাপতি শাহআলম,যুগ্ম সম্পাদক মোঃ আতিকুর রহমান সহ মৎস্য চাষী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় মৎস্যচাষীবৃন্দ।
আলোচনা সভা শেষে স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখা সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
সারাদেশ | ১৬ আগস্ট ২০২৬
দৌলতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন ও পুরস্কার বিতরণ






















