মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজায়ন করার লক্ষ্যে  যুব রেড ক্রিসেন্টের প্রশংসনীয় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬। ৬:১৫:২৯ এএম

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজায়ন করার লক্ষ্যে  অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ মাহফিল খানের পরিকল্পনা ও নির্দেশনায় সরকারি দেবেন্দ্র কলেজ ইউনিটের  যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় “Clean Campus, Green Campus” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত এই  কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ মাহফিল খান ।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষকগণ।

কর্মসূচিটির সার্বিক ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন যুব রেড ক্রিসেন্টের সদ্য দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আজিম মিয়া।

এসময় বক্তারা বলেন, আমাদের কলেজের অধ্যক্ষ ড. মুহম্মদ মাহফিল খান স্যারের এমন যুগোপযোগী উদ্যোগ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সরকারি দেবেন্দ্র কলেজ আরও উচ্চ শিখরে পৌঁছাবে। ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি যেন চলমান থাকে এই প্রত্যাশা আমাদের সবার।

অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ মাহফিল খান বলেন, এই কলেজটি আমাদের সবার। তাই এই ক্যাম্পাসটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। পাশাপাশি ক্যাম্পাসটিকে আরো সবুজায়ন করতে বেশী বেশী বৃক্ষরোপণ করতে হবে। আজকের এই উদ্যোগ সফল হোক এমন প্রত্যাশা করি।

সারাদেশ | ২৪ সেপ্টেম্বর ২০২৬

দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজায়ন করার লক্ষ্যে  যুব রেড ক্রিসেন্টের প্রশংসনীয় উদ্যোগ

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৬:১৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬