মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দূষিত শহরের তালিকায় ১৮তম ঢাকা, শীর্ষে দুবাই

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট ২০২৬। ৪:৫৩:৪১ এএম

বিশ্বের দূষিত শহরের তালিকায় সোমবার (১৭ আগস্ট) ১৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে এদিন ঢাকার বায়ুমান সূচক ৭৯, যা ‘মাঝারি’ পর্যায়ের বায়ু হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের তথ্যে, ১৭৪ সূচক নিয়ে এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর দুবাই। এরপর রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা ১৬৩ এবং কাতারের দোহা ১৫৮ সূচক নিয়ে। তালিকার ওপরের দিকের অন্য শহরগুলোর মধ্যে রয়েছে ভারতের দিল্লি, কঙ্গোর কিনশাসা, সউদী আরবের রিয়াদ ও পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ার জানায়, বায়ুমান সূচক নির্ধারণে পিএম২.৫, পিএম১০, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড ও ভূমিস্তরের ওজোনসহ প্রধান কয়েকটি দূষকের মাত্রা বিবেচনা করা হয়। সূচক ৭৯ হওয়ায় ঢাকার বাতাস বর্তমানে ‘মাঝারি’ হলেও সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘসময় বাইরে থাকা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।

সারাদেশ | ১৭ আগস্ট ২০২৬

দূষিত শহরের তালিকায় ১৮তম ঢাকা, শীর্ষে দুবাই

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৪:৫৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬