শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ৩ যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬। ১:২৯:০৬ পিএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কুড়িগ্রামের তিন যমজ বোন। একসঙ্গে তিন বোনের এমন সাফল্যে তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা আনন্দে ভাসছেন।

এই তিন বোন হলো তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান ও গৃহিণী শাহিনা আক্তারের মেয়ে।

২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।

পরিবার ও শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই তিন বোন অত্যন্ত মেধাবী, শান্ত ও নম্র স্বভাবের। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলাবোধ এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণের কারণে তাদের এ সাফল্য। সন্তানের সাফল্যে গর্বিত বাবা-মা সকলের কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে কন্যাদের উত্তম জ্ঞান, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।

বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

স্থানীয়দের মতে, একই পরিবারের তিন বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন কেবল তাদের পরিবারের জন্য নয়, কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনের জন্যও এক অনুপ্রেরণাদায়ক ঘটনা হয়ে থাকবে।

সারাদেশ | ১৩ জুলাই ২০২৬

কুড়িগ্রামে ৩ যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

কুড়িগ্রামে ৩ যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি

Update Time : ০১:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬