কালামপুরে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত
- প্রকাশিত : শনিবার, ২৩ মে ২০২৬। ৩:৫৮:৩২ এএম
ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আয়োজিত এ প্রশিক্ষণে এলাকার ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।
খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি ও আয় বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডা. রেদোয়ান এবং ব্র্যাকের পক্ষে ডা. সাব্বির সিফাত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার ফরহাদ আকন্দ ও এআইএসপি আব্দুল মালেক।
প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া খামারিদের বাস্তব সমস্যার সমাধান এবং উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া খামারিরা প্রশিক্ষণে সন্তোষ প্রকাশ করে ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সারাদেশ | ২৩ মে ২০২৬
কালামপুরে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত
























