কর্মীর কবর জিয়ারতে এমপি জিন্নাহ কবির, আদর্শ অনুসরণের আহ্বান
- প্রকাশিত : রবিবার, ১৭ মে ২০২৬। ৮:২০:৩৯ এএম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুর কাদেরের কবর জিয়ারত করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) এস এ জিন্নাহ কবির।
শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার তেওতা গ্রামে মরহুমের বাড়িতে গিয়ে তিনি কবর জিয়ারত, দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
পরে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
এ সময় এমপি জিন্নাহ কবির বলেন, ‘কাদের চেয়ারম্যান আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন। তিনি অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করতেন। কখনো নেশা, জুয়া কিংবা কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত ছিলেন না।
আমি আমার সব নেতা-কর্মীদের বলব, আপনারা মরহুমের জীবনাদর্শ অনুসরণ করুন। কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়াবেন না।’
তিনি আরো বলেন, ‘মাদকের সঙ্গে কেউ জড়িত থাকলে দলীয় পরিচয়ে তাকে রক্ষা করা হবে না। চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা অনৈতিক কর্মকাণ্ড দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ | ১৭ মে ২০২৬
কর্মীর কবর জিয়ারতে এমপি জিন্নাহ কবির, আদর্শ অনুসরণের আহ্বান
























