শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ সনাতনী সংগঠনগুলো, জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট ২০২৬। ৭:৩০:৫৮ এএম

আসন্ন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট  সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। জন্মাষ্টমীকে ঘিরে নানা কর্মসূচির পাশাপাশি সনাতনী সম্প্রদায়ের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন নেতৃবৃন্দ।

সম্প্রতি সামান্য মনোমালিন্যকে কেন্দ্র করে কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে একে অপরের বিরুদ্ধে কিছু ভুল তথ্য উপস্থাপন ও মন্তব্যের ঘটনা ঘটে। এতে কিছুটা বিভেদ তৈরি হলেও পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিষয়টি ইতিবাচকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
নেতৃবৃন্দ মনে করেন, নিজেদের মধ্যে বিভেদ তৈরি হলে মানিকগঞ্জের দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত সনাতনী সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তাই সব মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব গৌরাঙ্গ চন্দ্র সরকার বলেন, “আমাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য থাকতেই পারে। তবে সেটিকে কেন্দ্র করে বিভেদ তৈরি করা কোনোভাবেই কাম্য নয়। সনাতনী সম্প্রদায়ের বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জন্মাষ্টমীর এই পবিত্র সময়ে আমরা সব ভুল বোঝাবুঝি ভুলে একসঙ্গে কাজ করতে চাই। সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমেই মানিকগঞ্জের সনাতনী মানুষের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার সিকদার দুলাল বলেন, “আমরা সবাই একই সম্প্রদায়ের মানুষ। আমাদের লক্ষ্যও অভিন্ন—সনাতনী সম্প্রদায়ের শান্তি, নিরাপত্তা, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা। তাই কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা ব্যক্তিগত মতপার্থক্য যেন আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে না পারে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। আগামী দিনে সকল সনাতনী সংগঠনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

তারা আরও বলেন, আগামী দিনগুলোতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার হাতকে শক্তিশালী করতে সহযোগিতা ও সাংগঠনিকভাবে কাজ করে যাবেন।

নেতৃবৃন্দের প্রত্যাশা, পারস্পরিক বিভেদ ভুলে সব সনাতনী সংগঠন একসঙ্গে কাজ করলে মানিকগঞ্জের সনাতনী সম্প্রদায়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
আসন্ন জন্মাষ্টমী শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সারাদেশ | ৩০ আগস্ট ২০২৬

ঐক্যবদ্ধ সনাতনী সংগঠনগুলো, জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জে ব্যাপক প্রস্তুতি

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৭:৩০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬