জামায়াত ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্র করছে
এবারের নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের শক্তি ও স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে
- প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬। ৩:২৩:২৬ পিএম
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ ( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন,এবারের নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি। স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী সহজ সরল মা-বোনদের বলে বেড়াচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তের বেহেশতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন । মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ধানের শীষ। স্বাধীনতা বিরোধী জামাত ও দলের গাপটি মেরে থাকা বিশ্বাসঘাতক নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধী এ দেশীয় রাজাকার জামায়াতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।
স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার পায়তারা করছে। স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নির্বাচন বানচাল করার জন্য দেশ বিরোধী অপশক্তি জামাতে ইসলাম ষড়যন্ত্র করছে। দেশ বিরোধীদের সাথে জাতীয়তাবাদী দলের কিছু বিশ্বাসঘাতক যোগ দিয়েছে । বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারী জামায়াতে ইসলামী বিরুদ্ধে ধানের শীষে ভোট দিতে হবে।
আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের,গোয়ালডাঙ্গা, শোলধারা,শোল কোরা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মনোনীত প্রার্থী জিন্নাহ কবির বক্তব্যে কথাগুলো বলেছেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট জামিলুর রশিদ খান,জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মেজবাউল হক,জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট মাকসুদুল হক মুকুল, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধেরান সম্পাদক এডভোকেট মহিউদ্দিন স্বপন, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক জামিলুর রহমান মনি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কুদরত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া মেম্বার, জেলা বিএনপি’র সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক এডভোকেট ফারুক মোল্লা, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান।
রাজনীতি | ৪ ফেব্রুয়ারি ২০২৬
এবারের নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের শক্তি ও স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে
























