মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রবিজ্জল হোসেন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট ২০২৬। ২:৩১:২৮ এএম
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন।
সভাপতি নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এবং মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন। একই সঙ্গে ৭ নম্বর কলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি বলেন, উলাইল মডেল উচ্চ বিদ্যালয় ও ৭ নম্বর কলিয়া ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তিনি দৃঢ়ভাবে কাজ করবেন। পাশাপাশি বিদ্যালয়ে একটি টেকসই, শিক্ষাবান্ধব ও আদর্শ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ উদ্যোগ বাস্তবায়নে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব। তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
সারাদেশ | ২৪ আগস্ট ২০২৬
দৌলতপুর উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রবিজ্জল হোসেন
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :






















