শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকগঞ্জ সম্পাদক পরিষদ–এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬। ১০:২০:১২ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকগঞ্জ সম্পাদক পরিষদ–এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন–এর নেতৃত্বে মানিকগঞ্জ সম্পাদক পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক পরিষদের কার্যনিবাহী সদস্য গোলাম ছারোয়ার ছানু, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সম্পাদক পরিষদের কার্যনিবাহী সদস্য আশরাফুল আলম লিটন সহ অন্যান্যরা।

সংগঠনের সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন তার বক্তব্যে বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয় রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার, বিকাশ ও মর্যাদা রক্ষায় সাংবাদিকদের আরও সচেতন ভূমিকা রাখতে হবে।”

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম সুজন বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করেছে। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা মাথা উঁচু করে মাতৃভাষায় কথা বলতে পারছি। গণমাধ্যমকর্মীদের দায়িত্ব হলো সেই চেতনা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা।”

সারাদেশ | ২১ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকগঞ্জ সম্পাদক পরিষদ–এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১০:২০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬