শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত

সফিকুল হাসান সোহেল:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬। ২:৪৮:৫০ পিএম
বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, তাহলে বদলি হিসেবে অন্য কোনো দেশকে সুযোগ দেওয়া হবে। গতকাল বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত আইসিসির বিশেষ সভায় ভোটাভুটিতে এই রায় দিয়েছে বোর্ড সদস্যরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আর একটি দিন সময় দেওয়া হয়েছে বিসিবিকে। এর ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তা নতুন মোড় নিয়েছে। দীর্ঘদিন ধরে ভারত গিয়ে বিশ্বকাপ খেলার বিষয়ে টানাপোড়েনের পর অবশেষে গতকাল আইসিসির বোর্ড সভায় এ বিষয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে টুর্নামেন্টে তাদের জায়গায় অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে।
বোর্ডসভার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা দ্রুত এই অবস্থানের কথা বাংলাদেশ সরকারকে অবহিত করে। সভায় বিষয়টি নিয়ে ভোটাভুটি হয় এবং আইসিসি বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেওয়ার পক্ষে মত দেন। অর্থাৎ, এটি কেবল আলোচনা পর্যায়ে সীমাবদ্ধ নেই- বরং আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকেই এগিয়েছে আইসিসি।
তবে বাংলাদেশকে এখনও পুরোপুরি দরজা বন্ধ করে দেওয়া হয়নি। বিসিবিকে আরও একদিন সময় দিয়েছে আইসিসি, যাতে তারা ভারতের মাটিতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না এলে বাংলাদেশের পরিবর্তে অন্য দল অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।
এক্ষেত্রে সম্ভাব্য বিকল্প হিসেবে স্কটল্যান্ডের নাম সামনে এসেছে। আইসিসির পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ সরে দাঁড়ালে গ্রুপ সি-তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। যদিও স্কটল্যান্ড সরাসরি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পায়নি। ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি পেছনে থেকে তারা বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছিল। তবু বিশেষ পরিস্থিতিতে আইসিসির বিবেচনায় তারাই এখন সবচেয়ে সম্ভাব্য বিকল্প।
বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এই জলঘোলা পরিস্থিতি নতুন নয়। ভারত সফর, নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা ঘিরে আগেও আলোচনা-সমালোচনা হয়েছে। তবে আইসিসির গতকালের সিদ্ধান্তে বিষয়টি স্পষ্ট বিশ্বকাপ আয়োজন ও সূচি বাস্তবায়নে কোনো ধরনের অনিশ্চয়তা তারা আর রাখতে চায় না।
এখন সবকিছু নির্ভর করছে বিসিবি ও বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের ওপর। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না এলে, বড় মঞ্চের আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়াই আয়োজন করতে প্রস্তুত আইসিসি। এটাই গতকালের বোর্ড সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা।
বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ গতকাল বুধবার খারিজ হয়ে যায় আইসিসি বোর্ড সদস্যদের ভোটে। নিজেদের বাইরে স্রেফ আর একটি ভোট বাংলাদেশের পক্ষে গেছে।
বিসিবি ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেকবারই বলা হয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে কোনোভাবেই ভারতে যাবে না বাংলাদেশ। আইসিসির পক্ষ থেকে এক দিন সময় বেঁধে দিলেও মোটামুটি নিশ্চিত করেই বলা যায়, বাংলাদেশকে ছাড়াই হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ।
আইসিসি বোর্ডের এই অনলাইন সভায় যোগ দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুকুহলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনেইস, ক্রিকেট নিউজিল্যান্ডের প্রতিনিধি রজা তিওসে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট সাউথ আফ্রিকার প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ এছাড়া সহযোগী দেশগুলোর দুই প্রতিনিধি পরিচালক মুবাশ্বির উসমানি ও মাহিন্দা ভালিপুরম। সভায় আরও ছিলেন আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও আইসিসির মহাব্যবস্থাপক (ইভেন্টস) গৌরাভ সাক্সেনা। এছাড়া ছিলেন আইসিসি দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। গত শনিবার ঢাকায় এসে আইসিসির প্রতিনিধি হিসেবে বিসিবির সঙ্গে সভা করে গিয়েছিলেন তিনি।

খেলা | ২২ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত

Update Time : ০২:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬