বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক,

Reporter
আতিকুর রহমান, দৌলতপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬। ১২:২২:৫০ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ মোছা. লিজা আক্তার ওরফে রনি (২৭) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার চকমিরপুর এলাকার নিজ বসতঘর থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর বসতঘরের কাঠের খাটের নিচে সংবাদপত্রে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার টাকা।

আটক লিজা আক্তার ওরফে রনি দৌলতপুর উপজেলার চকমিরপুর এলাকার ফুলচাঁন শেখ ও ডলি বেগমের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে দৌলতপুর থানা পুলিশের একটি দল এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকমিরপুর এলাকায় লিজা আক্তারের বসতঘরে দুই ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত ১১টার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালিয়ে যান। এ সময় লিজা আক্তার পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাঁকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর বসতঘরের কাঠের খাটের নিচ থেকে নিজ হাতে ৪০০ গ্রাম গাঁজা বের করে দেন তিনি। পুলিশ উপস্থিত সাক্ষীদের সামনে গাঁজাগুলো জব্দ করে।

দৌলতপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে দৌলতপুর থানায় মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর এফআইআর-৯।

মামলাটি তদন্ত করছেন দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন। এ ঘটনায় পলাতক অপর ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

অপরাধ | ২৪ নভেম্বর ২০২৬

দৌলতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক,

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

দৌলতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক,

Update Time : ১২:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬