বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ উইকেটের নাটকীয় জয়ে সেমিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর ২০২৬। ৮:৩৭:২৩ এএম

দোহার ক্রিকেট স্টেডিয়ামে চলেছে স্নায়ুচাপের এক লড়াই। জয়ের জন্য শেষ ৫ ওভারে দরকার ৯ রান, হাতে মাত্র ১ উইকেট। ক্রিজে ইকবাল হোসেন ইমন ও রিপন মন্ডল। সেখান থেকে ২৫ বল হাতে রেখে আফগানিস্তান ‘এ’-কে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তাতেই এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিতে উঠলো সাইফ হাসানের দল।শনিবার (২১ নভেম্বর) টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে বোলাররাও। ৪৫ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান ‘এ’। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন ইকরাম আলিখিল। ৯৪ বলের ইনিংসে দুটি চার মারেন তিনি। এ ছাড়া দারউইশ রাসুলি ২৩ বলে ১৯, ইমরান মির ১৮ বলে ১৯ এবং ফয়সাল খান ৩২ বলে ১৭ রান করেন।

বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে সফল পেসার রিপন মণ্ডল। ৮ ওভারে ৩৯ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। ইমন ও রুবেল নেন দুটি করে উইকেট। এছাড়া রাকিবুল হাসান একটি উইকেট শিকার করেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে মো. রুবেল ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন।১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ২৭ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে দ্রুত এগিয়ে যায় দল। তিনটি ছক্কা ও দুটি চারে সাজানো তার ইনিংস বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সাব্বির রহমান ৪৩ বলে ২৮ এবং মোহাম্মদ সাইফউদ্দিন ৮০ বলে ২৮ রান করেন। শাহাদাত হোসেনের ব্যাট থেকে আসে ৪৮ বলে ২৪ রান। ইয়াসির আলী ২১ বলে ২০ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন। একপর্যায়ে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টানা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।তবে শেষ পর্যন্ত ইকবাল ইমনের দৃঢ়তায় ৪৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ ‘এ’।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাভিদ জাদরান। ১০ ওভারে ২৭ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। ফারমানউল্লাহ সাফি ৮.৫ ওভারে ৪০ রান দিয়ে দুটি এবং নাসির খান ১০ ওভারে ২৪ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। কায়েস আহমদ ও আল্লাহ গজনফর নেন একটি করে উইকেট।

খেলা | ২২ নভেম্বর ২০২৬

শেষ উইকেটের নাটকীয় জয়ে সেমিতে বাংলাদেশ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

শেষ উইকেটের নাটকীয় জয়ে সেমিতে বাংলাদেশ

Update Time : ০৮:৩৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬