বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে পরিত্যক্ত শিশু পার্কের প্রাণ ফেরালো খাদ্য মন্ত্রী আফরোজা খানম

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬। ৫:৪০:১৯ পিএম

দীর্ঘ চার বছর পর আবারও শিশু-কিশোরদের কলকাকলিতে মুখর হওয়ার অপেক্ষায় মানিকগঞ্জ শহরের একমাত্র শিশু পার্ক। দীর্ঘদিনের অবহেলা ও অযত্ন কাটিয়ে সংস্কার ও নতুন সাজে খুলে দেওয়া হয়েছে শহীদ রফিক সড়কসংলগ্ন মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক। পার্কটি চালু হওয়ায় শিশু-কিশোরদের পাশাপাশি স্বস্তি ফিরেছে অভিভাবকদের মধ্যেও।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দিকে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে শিশুদের বিনোদনের জন্য তেমন কোনো ব্যবস্থা ছিল না। শহরের একমাত্র এই শিশু পার্কটিও দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে ছিল। পার্কটি সংস্কার ও শিশুদের ব্যবহার উপযোগী করার বিষয়টি তাঁর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। বিজয়ের মাস শুরু হওয়ার আগেই পার্কটিকে নতুনভাবে সাজিয়ে শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করতে পেরে তিনি আনন্দিত।

তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের গুরুত্ব রয়েছে। তাদের সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর পার্কটি নতুনভাবে চালু হওয়ায় শহরের শিশু-কিশোরদের বিনোদনের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পার্কটির নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার প্রত্যাশা স্থানীয়দের।

জাতীয় | ১৯ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে পরিত্যক্ত শিশু পার্কের প্রাণ ফেরালো খাদ্য মন্ত্রী আফরোজা খানম

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৫:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬