আগামীকাল ১৯ নভেম্বর মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
- প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬। ৮:৪০:০৩ এএম
আগামীকাল ১৯ নভেম্বর থেকে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিতব্য এবারের আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করবে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলা এবং মানিকগঞ্জ পৌরসভা মিলে মোট আটটি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী জনাব আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর , মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সারওয়ার আলম বিপিএম মহোদয় । এতে সভাপতিত্ব করবেন মাননীয় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতোমধ্যে মানিকগঞ্জের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এই খেলাটি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।
খেলা | ১৮ নভেম্বর ২০২৬
আগামীকাল ১৯ নভেম্বর মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
























