বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৯ কারখানা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬। ৫:১৪:৫০ এএম

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারো সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাক কারখানারশ্রমিকরা। মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তারা। আজ বুধবার সকালে ছয়দানা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থল থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করেন। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করতে তাঁরা চেষ্টা করছেন।

এদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় আরো দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তবে, তারা মহাসড়কে অবস্থান নেননি বলে জানা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মঙ্গলবারের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।”

সারাদেশ | ১৮ নভেম্বর ২০২৬

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৯ কারখানা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৯ কারখানা

Update Time : ০৫:১৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬