মানিকগঞ্জে গৃহবধুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যের বিরুদ্ধে মামলা
- প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬। ২:৪৮:৫৪ পিএম
জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে যাত্রাপথে হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে ভূক্তভোগী গৃহবধূর মা নারগিছ আক্তার বাদি হয়ে দুই আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে একটায় দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
তাঁরা হলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের আবু সাঈদ (২৫) এবং টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের শাহাদাত হোসেন (২৯)। মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে তাঁদের নিয়োগ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
এ দিকে এ ঘটনায় ওই দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. কামরুজ্জামান বলেন, প্রাথমকিভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর পরই অভিযুক্ত দুই আনসর সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা যে ঘটনাটি ঘটিয়ে এটি খুবই নেক্কাজনক এবং অমানবিক। ব্যক্তির দোষ কখনই বাহিনী নিবে না। এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
মানিকগঞ্জ সদর থানার পুলিশ, ভূক্তভোগীর পরিবার এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জ থেকে স্বামীর ব্যাটারিচালিত ভ্যানে করে স্বামীকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ওই কিশোরী। রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতালের অদূরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আসলে ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে নিরাপত্তার কারণে হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি গাছের নিচে আশ্রয় নেন।
এর পর হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাত হোসেন এবং আবু সাঈদ নিরাপত্তার কথা বলে হাসপাতালের আটতলার নতুন ভবনের নিচ তলায় কিশোরী ও তাঁর স্বামীকে নিয়ে যান। পরে আনসার সদস্যরা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ওই ভানের দ্বিতীয় তলায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেন। পরবর্তীতে হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের সহযোগিতায় আনসার সদস্যদের আটক করা হয়। এরপর খবর পেয়ে হাসপাতাল থেকে ওই দুই আনসার সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় গতকাল সোমবার রাতে বূক্তভোগী গৃহবধূর মা নারগিছ আক্তার বাদি হয়ে ওই দুই আনসার সদস্যকে আসামি করে সদর থানায় মামরা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. তৌহিদুল ইসলাম বলেন, গতকাল সোমবার ভুক্তভোগী মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (পরিদর্শক) মিনহাজ উদ্দিন বলেন, এ ঘটনায় দুই আসামিকে আদারতে পাঠানো হয়েছে। ভূক্তভোগী গৃহবধূকে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।
প্রধান সংবাদ | ১৩ জানুয়ারি ২০২৬
মানিকগঞ্জে গৃহবধুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যের বিরুদ্ধে মামলা






















