বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, আইনি জটিলতায় কঙ্গনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬। ৫:৫০:৫১ এএম
সামাজিক যোগাযোগমাধ্যমে গান্ধী পরিবারকে নিয়ে করা একটি পোস্ট ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। তাঁর বিরুদ্ধে ভারতের হিমাচল প্রদেশের শিমলায় মামলা হয়েছে। অভিযোগ, পোস্টে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করেছেন তিনি।
গত ১০ নভেম্বর কঙ্গনার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে গান্ধী পরিবারকে নিয়ে ওই পোস্ট দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ইন্দিরা গান্ধী, তাঁর দুই ছেলে সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর প্রসঙ্গ টেনে কিছু মন্তব্য করা হয়। পাশাপাশি সোনিয়া গান্ধীকে নিয়েও বিতর্কিত বক্তব্য দেওয়া হয়েছে বলে দাবি অভিযোগকারীর।
এ ঘটনায় শিমলার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অতুল শর্মা পুলিশের কাছে অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে গত ১৩ নভেম্বর বয়লেগঞ্জ থানায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার তিনটি ধারায় মামলাটি করা হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আশির দশকের একটি পুরোনো পারিবারিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গান্ধী পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ভিডিওটিতে ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, মানেকা গান্ধী এবং শিশু রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা যায়। এই ভিডিওকে কেন্দ্র করেই কঙ্গনা গান্ধী পরিবারের সদস্যদের সম্পর্ক নিয়ে মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারী অতুল শর্মার দাবি, কঙ্গনার পোস্টের বক্তব্য রাজনৈতিক সমালোচনার পর্যায়ে সীমাবদ্ধ ছিল না। বরং তা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে এবং সামাজিক সম্প্রীতি ও জনশান্তি নষ্টের আশঙ্কা তৈরি করতে পারে। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, অভিযোগ পাওয়ার পর পুলিশ কঙ্গনার পোস্ট ও সংশ্লিষ্ট বক্তব্যের বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিনোদন | ১৫ নভেম্বর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, আইনি জটিলতায় কঙ্গনা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, আইনি জটিলতায় কঙ্গনা

Update Time : ০৫:৫০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬