নানা আয়োজনের মধ্য দিয়ে দৌলতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন
- প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর ২০২৬। ১১:৫৮:৪৯ এএম
মানিকগঞ্জ দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির,আলোচনা সভার সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।
এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস,উপজেলা সমবায় অফিসার মোছাঃ জান্নাত আরা পারভীন হীরা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ লুৎফে আল মুইজ,উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী,পরিবার পরিকল্পনা সহকারী অফিসার মোঃ রুবেল হোসেন সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সমবায়ীদের মধ্যে ছিলেন ,যমুনা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির জাহিদুল ইসলাম দোয়েল,বন্ধন বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ রবিউল আলম, মহিলা উন্নয়ন সমবায় সমিতির কল্পনা রানী শীল, সুলতানা জাকিয়া, প্রিয়াঙ্কা ইসলাম ও তন্ময় রায়।
এছাড়া এডরা বাংলাদেশের সুপারভাইজার তন্ময় রায় ও প্রকল্প ব্যবস্থাপক বীতা বড়ুয়া, পল্লী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান এবং উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল করিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা সমবায় কার্যালয়ের অডিটর মোঃ রুবেল এবং অফিস সহকারী জেসমিন সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।
সারাদেশ | ৮ নভেম্বর ২০২৬
নানা আয়োজনের মধ্য দিয়ে দৌলতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন






















