বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ স্থানীয় কৃষক দল নেতা হায়াত আলীর বিরুদ্ধে, থানায় জিডি

ঘিওর প্রতিনিধি:
  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর ২০২৬। ২:৩১:৫৬ এএম
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিক ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) সভাপতি বি এম খোরশেদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়েনের কৃষক দল নেতা     মো. হায়াত আলীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
শুক্রবার (৬ নভেম্বর) ঘিওর থানায় করা জিডিতে উল্লেখ করা হয়, সাংবাদিক বি এম খোরশেদ যমুনা টেলিভিশনের জেলার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) মানিকগঞ্জের সভাপতি।
জিডিতে তিনি অভিযোগ করেন, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন অসংগতি নিয়ে আলোচনা করাকে কেন্দ্র করে প্রতিবেশী হায়াত আলীর সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার দুপুর ১২টার দিকে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী পশ্চিমপাড়ায় একটি ইটসলিং সড়কে তাঁকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন হায়াত আলী।
এ সময় এর কারণ জানতে চাইলে হায়াত আলী ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন সাংবাদিক খোরশেদ। এতে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
জিডিতে ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। হায়াত আলী ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রামের মৃত পরশ আলীর ছেলে।
এব্যাপারে হায়াত আলীর সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে  বড়টিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক লাবলু মিয়া  বলেন,  হত্যার হুমকীর বিষয়ে আমি জানতে  পেরেছি।  কৃষক দলের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে  খুব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরাধ | ৭ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ স্থানীয় কৃষক দল নেতা হায়াত আলীর বিরুদ্ধে, থানায় জিডি

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০২:৩১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬