বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রিমনের উঠান বৈঠকে ব্যাপক জনসমাগম
মো: রনি, স্টাফ রিপোর্টার:
- প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬। ৪:১৩:০২ পিএম
আসন্ন নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ সাইফুল ইসলাম খান রিমনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) নবগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধলাই গ্রামবাসীর উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন বয়সের নারী-পুরুষ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি জনসমাগমপূর্ণ হয়ে ওঠে।
উঠান বৈঠকে বিএনপি, কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ সাইফুল ইসলাম খান রিমন বলেন, “জনগণই আমার শক্তি। মাননীয় খাদ্যমন্ত্রী ও সংসদ সদস্য আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় নবগ্রাম ইউনিয়নে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা ও এলাকার সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন প্রত্যাশা ও নাগরিক সুবিধা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সর্বশেষ | ৬ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রিমনের উঠান বৈঠকে ব্যাপক জনসমাগম
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :



















