সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:
- প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬। ৪:২২:৫০ পিএম
মানিকগঞ্জের সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিকেলে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া শাকিল আহমেদ ইরতা গ্রামের মোহাম্মদ আরজুর ছেলে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
এদিকে, শাকিল আহমেদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী। তাঁরা এই গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।
সারাদেশ | ২৩ অক্টোবর ২০২৬
সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে গ্রেপ্তার
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :
























