বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ২২২ পূজামণ্ডপে এমপি জিন্নাহ কবিরের উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬। ৪:৩৩:৪৩ এএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জের ২২২টি পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) এস এ জিন্নাহ কবির। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শিবালয় উপজেলা বিএনপির কার্যালয়ে ৯৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দুটি করে ধুতি ও শাড়ি তুলে দেন তিনি।

পরে ঘিওর উপজেলা বিএনপির কার্যালয়ে ৮৪টি এবং দৌলতপুরে ৪৪টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জিন্নাহ কবির বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে প্রতিটি এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরো বলেন, ‘একটি গোষ্ঠী সব সময় বলে, বিএনপি ক্ষমতায় এলে হিন্দু ভাইয়েরা ভালো থাকবেন না। কিন্তু অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মণ্ডপে এবার সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি সংসদ সদস্যদেরও ব্যক্তিগত অর্থায়নে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

জিন্নাহ কবির বলেন, ‘আমি সব সময় হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা উপহারসামগ্রীকে অর্থের অঙ্ক দিয়ে বিবেচনা করবেন না। আপনাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতেই আমার এখানে আসা। যেকোনো সমস্যায় দলীয় নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানাবেন। প্রয়োজনে আমাকে ফোন দেবেন। আমি সব সময় আপনাদের পাশে আছি।

তিনি আরো বলেন, শারদীয় উৎসবের আগেই তার নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় পূজামণ্ডপগুলোর সংস্কার এবং মন্দিরে যাওয়ার রাস্তাগুলো মেরামত করা হয়েছে। এই সংসদ সদস্য বলেন, ‘এ দেশ আমাদের সবার। হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।’

শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা শায়লা কবির, তাঁর মেয়ে তাসছিয়া কবির উদিতা, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সভাপতি নিখিল চন্দ্র বালোসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সারাদেশ | ১৮ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে ২২২ পূজামণ্ডপে এমপি জিন্নাহ কবিরের উপহার বিতরণ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে ২২২ পূজামণ্ডপে এমপি জিন্নাহ কবিরের উপহার বিতরণ

Update Time : ০৪:৩৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬