কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫
- প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬। ১০:৫৯:২০ এএম
দুর্ঘটনাকবলিত ট্রাক
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ থেকে রৌমারীগামী একটি ইজিবাইক কর্তিমারীর শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকে থাকা তিন যাত্রী। রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— রৌমারীর চতলাকান্দা গ্রামের শহিদুলের দুই সন্তান রিশাদ (১২) ও তুবা (৭), স্ত্রী লিপি খাতুন (৩৩) এবং কর্তিমারী বাজার এলাকার শরিফা (৪২)। নিহত অটোচালকের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া বৃষ্টি (২৫) নামের আরেক যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিপি খাতুন তার দুই সন্তানকে নিয়ে ময়মনসিংহের আত্মীয়বাড়ি থেকে রৌমারীতে নিজ বাড়িতে ফিরছিলেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী ও রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের টিএইচও ডা. আব্দুস সামাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ | ১৭ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫




















