শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করলেন হাজী নান্নু মিয়া, শ্রমিকদলে ফেরার আগ্রহ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬। ১১:১৩:৩০ এএম

মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সহসভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন হাজী নান্নু মিয়া। কয়েক বছর শ্রমিক লীগের সঙ্গে যুক্ত থাকলেও এবার তিনি জেলা শ্রমিকদলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য অতীতের ভুলত্রুটি ভুলে জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি।  পারিবারিক ও মানষিকভাবে বিভিন্ন সমস্যার কারনে আমি  জেলা শ্রমিক লীগে যোগদান করতে বাধ্য হই। তবে তিনি কখনও আওয়ামীলীগ বা শ্রমিক লীগের সাথে সক্রিয় ছিলেন না।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নিজের বাড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা শ্রমিক লীগের সহসভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন হাজী নান্নু মিয়া।
হাজী নান্নু মিয়া দীর্ঘ ১৪ বছর মানিকগঞ্জ জেলা শ্রমিকদলের  রাজনীতির সাথে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। শ্রমিক রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকান্ডের কথা তুলে ধরে তিনি আবারও জেলা শ্রমিকদলের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

সাংবাদিক সম্মেলনে হাজী নান্নু মিয়া বলেন, “আমি দীর্ঘদিন শ্রমিক রাজনীতির সঙ্গে জড়িত। শ্রমিকদের অধিকার আদায় ও তাদের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি দীর্ঘ ১৪বছর মানিকগঞ্জ জেলা শ্রমিকদলের সাথে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছি। রাজনৈতিক জীবনে ভুলত্রুটি থাকতে পারে। আমি অতীতের সব ভুলত্রুটি ভুলে জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আমি শ্রমিকদের পাশে থেকে কাজ করতে চাই। পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করে সবাইকে সঙ্গে নিয়ে শ্রমিকদলকে আরও শক্তিশালী করতে চাই। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে আমি আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী।”

তার এই পদত্যাগের ঘোষণা ও শ্রমিকদলের সঙ্গে কাজ করার আগ্রহকে কেন্দ্র করে মানিকগঞ্জের শ্রমিক রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে।

সারাদেশ | ১৬ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করলেন হাজী নান্নু মিয়া, শ্রমিকদলে ফেরার আগ্রহ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১১:১৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬