খাদ্যমন্ত্রীর দিকনির্দেশনায় মানিকগঞ্জে দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ১নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান লিটনকে
স্টাফ রিপোর্টার:
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬। ৯:০৬:৫৫ এএম
মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় মানিকগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মানিকগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মানরা গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মানরা জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ও জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পীর বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী তোবারক হোসেন তারা, ওমর খান, বশির, সয়িম, শহিদ, মানরা সমাজ প্রতিনিধি আহসান হাবিব রতন, মানরা নবারুণ যুব সংঘের সভাপতি অ্যাডভোকেট ফারুক হোসেন, জেলা শ্রমিক দলের সহসভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ সাটুরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা ছাত্রদলের সহ সভাপতি সালামান খান অপু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুর রাজ্জাক লিটন দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তাঁর মতো জনসম্পৃক্ত ব্যক্তিকে মানিকগঞ্জ পৌরসভার ১নং য়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান তাঁরা।
বক্তারা আরও বলেন, ১নং ওয়ার্ডটি বেশিরভাগ মানুষ বিএনপি সমর্থিত হওয়ার বিগত সময়ে কোন উন্নয়ন হয়নি বলে তাঁদের অভিযোগ। এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন বলেও তাঁরা মন্তব্য করেন।
সারাদেশ | ১৬ অক্টোবর ২০২৬
খাদ্যমন্ত্রীর দিকনির্দেশনায় মানিকগঞ্জে দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ১নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান লিটনকে