মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬। ৪:১৩:০২ এএম
সউদী আরবের আল-বাহা অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খননে মিলেছে প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি মসজিদ। প্রথম হিজরি শতাব্দীর এ মসজিদটি গ্রানাইট পাথরে নির্মিত। সেখানে মিহরাব, তিনটি প্রবেশপথ, একটি সম্ভাব্য মিনার ও প্রাচীন আরবি শিলালিপিও পাওয়া গেছে। গবেষকদের মতে, এটি সউদী আরবে প্রাথমিক ইসলামি স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। সূত্র : জে এন।
বিশ্ব | ১৫ সেপ্টেম্বর ২০২৬
সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ
বিস্তারিত | dainikamarnews.com

























